ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর হাইওয়ে থানা থেকে ১০০ গজ দূরে একটি ওষুধ তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোররাতে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল জালালাবাদ ওষুধ তৈরির কারখানায় হানা দিয়ে নিরাপত্তাকর্মী ফারুক মিয়া ও মানিক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে পিটিয়ে আহত করে। এ সময় ডাকাতেরা কারখানায় থাকা মূল্যবান যন্ত্রপাতি, মুঠোফোন, টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়।