ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়িতে দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির সময় বাধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে কুপিয়েছে ডাকাতেরা। ডাকাতির শিকার ওই দুই ব্যবসায়ী হলেন মঞ্জুরুল হক (৬০) ও শামসুল হক (৫০)। শনিবার দিবাগত রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। একই রাতে পার্শ্ববর্তী ব্যবসায়ী শামসুল হক প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওই ডাকাত দল তার বাড়িতেও হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি মুঠোফোন, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড় লুটে নেয়।