প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকার আঙ্গারিয়া এলাকায় গত শুক্রবার রাতে উপজেলার জামশা ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা ফরিদ উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়েছে। ১৪ থেকে ১৫ সদস্যের একদল ডাকাত সীমানাপ্রাচীরের ওপর দিয়ে বাড়িতে ঢুকে কলাপসিবলের তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এরপর বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ২০ হাজার টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও দুটি মুঠোফোন লুট করে। মানিকগঞ্জ প্রতিনিধি|