ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াপাড়া গ্রামের জয়দুল হোসেনের বাড়িতে রাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে বেঁধে ফেলে। এ সময় তারা বাড়ি থেকে ১০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠো ফোনসেটসহ অন্যান্য মালামাল লুট করে। তারা পাশের বিল্লাল মিয়ার বাড়ি থেকেও একই কায়দায় দুই ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন সেট, ছয় হাজার টাকা লুট করে। পরে তারা কোল্লাপাথর গ্রামের আক্তার হোসেনের বাড়ি থেকে তিনটি মুঠোফোন সেট ও অন্যান্য মালামাল লুট করে। এ ছাড়া ডাকাতেরা বিদ্যানগর গ্রামের স্কুলশিক্ষক তাজু মিয়ার বাড়িতেও হানা দিলেও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।