ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে সোমবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত সদস্যরা ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতের হামলায় ভাইবোন আহত হয়েছেন। তাঁরা হলেন কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রফিক আহম্মেদের ছেলে আজিজুল ইসলাম (২৮) ও তাঁর বোন মাসুদা আক্তার (২৬)। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।