ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে এক বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা পরিবারের সবাইকে বেঁধে টাকা ও স্বর্ণালংকার কেড়ে নিয়েছে। ওই বাড়ির গৃহকর্তার ছোট ভাই আলমগীর ব্যাপারী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর বড় ভাই মোজাম্মেল ব্যাপারীর ঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকে। তারা মোজাম্মেল ও তাঁর স্ত্রী রোকেয়া বেগমকে বেঁধে মারধর করে। তারপর রোকেয়ার সোনার দুল ও দুটি মুঠোফোন কেড়ে নেয়। এরপর আরেক ভাই মজনু ব্যাপারীকেও মারধর করে ২০ হাজার টাকা ও দুটি মুঠোফোন লুটে নেয়। এরপর তাঁর ঘর থেকে দুই হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি