ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বালুচর এলাকায় দুটি বাসায় ডাকাতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে হাফপ্যান্ট ও মুখোশ পরা ডাকাত দল দরজা ভেঙে বাসায় ঢোকে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায় তারা। ডাকাতির শিকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক খসরু মো. সালাউদ্দিন বলেন, দরজা ভাঙার শব্দ শুনে তিনি জেগে উঠলে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করা হয়। পরে ডাকাত দল রইছ মিয়া নামের তাঁর এক প্রতিবেশীর বাসায় একই কৌশলে ডাকাতি করে। সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানার উপপরিদর্শক নিজাম উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে দুটি বাসাই পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।