ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ী পকিহানা গ্রামে ইমরানুল হক (৪৫) নামে এক ঠিকাদারের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ইমরানুল আহত হন। গত সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ইমরানুল বলেন, ওই রাতে ২০-২৫ জন ডাকাত দেয়াল টপকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে তিন ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা এবং বাড়ির ভাড়াটিয়া ফরহাদ হোসেন ও গোলাম সাকলাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের ঘর থেকে ৪০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, তিনটি বাইসাইকেল ও একটি মুঠোফোন লুট করে। এ ঘটনায় ইমরানুল বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা করেছেন।