ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের সাতক্ষীরার তালা উপজেলায় তেঁতুলিয়ার গ্রামের বাড়ি ‘হাসেমি ভবনে’ ডাকাতি হয়েছে। ডাকাতেরা তিন লাখ টাকা ও আট ভরি সোনার গয়না লুট করে নিয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। সৈয়দ দিদার বখতের ভাগনে গোলাপ শেখ বলেন, রাত দুইটার দিকে সাত-আটজন ডাকাত তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আট ভরি সোনার গয়না ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।