ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘাঘটিয়া এলাকায় গত রোববার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্থানীয় মো. ওয়াহিদের বাড়িতে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাত দেড়টার দিকে মো. ওয়াহিদের বাড়িতে ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। তারা বসতঘরের দরজা রড-শাবল দিয়ে ভেঙে ভেতরে ঢোকে। পরে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কাপাসিয়া থানায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি