ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড়া এলাকায় প্রবাসীর বাড়িতে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ওই বাড়ির মিন্টু শেখ আহত হয়েছেন। তাঁকে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর বাবা-মা, দুই ভাইসহ পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে থাকেন। মিন্টু শেখ বলেন, ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। তারা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা, একটি ল্যাপটপসহ মালামাল লুট করে। ডাকাতদের একজন মুখোশ পরা ছিল। লোহাগড়া থানার ওসি মো. কামরুজ্জামান এ ঘটনাকে চুরি বলে আখ্যা দেন।