ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল ডাকাত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী হাসান সাদীর ঘরের চারপাশ ঘেরাও করে। একপর্যায়ে তারা গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে হাসানের ছেলেমেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে সাত ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, তিনি ঘটনাটি শোনেননি।