ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত শুক্রবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হন। রাত একটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের হোগলাকান্দা গ্রামের আবদুল মান্নানের বাড়িতে ১৫-১৬ জন ডাকাত হানা দেয়। তারা গৃহকর্তা আবদুল মান্নানকে (৬০) কুপিয়ে ও পিটিয়ে ১৬ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এরপর রাত দুইটার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামের মৃত কাজী আবদুল খালেকের বাড়িতে ডাকাতেরা হানা দেয় এবং গৃহকর্ত্রী সেতেরা বেগমকে (৬০) মারধর করে। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দিলে তারা পালিয়ে যায়।