ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গত বৃহস্পতিবার চা-বাগানের কর্মচারী শাহ এমিনের বাড়িতে ডাকাতি হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কাপনাপাহাড় চা-বাগানের বাংলা টিলা এলাকায়। শাহ এমিন জানান, তিনি কাপনাপাহাড় বাগানের কারখানায় ইঞ্জিন মিস্ত্রির কাজ করেন। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে চার ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা ও ছয়টি মুঠোফোনের সেট লুট করে পালিয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।