ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গত রোববার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে বিষ্ণুপুর গ্রামে বিজিবির সদস্যের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে চর খলসী গ্রামে জহির উদ্দিন নামের এক ব্যক্তি আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত বলেন, দুটি ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।