ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুবাজারের লিজা মেডিকেল হলে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন। ডাকাতেরা ৪ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। আহত ব্যবসায়ীরা হলেন বিকাশ ব্যবসায়ী নূরুল আমিন (৩২), স্মার্ট সোলার ব্যবসায়ী মাসুদ আলম (২৫) ও কাপড় ব্যবসায়ী আল মামুন (২২)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।