ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগমের বাড়িতে ডাকাতি হয়েছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলা সদরের শ্রীরামপুর মহল্লার ফাহমিদা ভিলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুখোশ পরা ৮-১০ জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মাহাফুজা বেগমসহ পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। ডাকাত দল আলমারির তালা ভেঙে দুই লাখ টাকা, ছয় ভরি সোনার গয়না, চারটি মুঠোফোনসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।