ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়ায় দুজন কৃষকের বাড়িতে সশস্ত্র ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ২৩ হাজার টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নেয়। গত শুক্রবার রাতে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক করুণা দাশ বলেন, ভোররাতে হঠাৎ ১০-১২ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে মারধর করে এবং আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ ৮ হাজার টাকা লুট করে। একই গ্রামের কৃষক রেজাউল শেখ বলেন, ভোররাতে ডাকাতেরা তাঁর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা লুট করে।