ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের সখাহাতি চর এলাকায় গতকাল শনিবার নৌ-ডাকাতি হয়েছে। এতে পাঁচজন আহত হন। তাঁরা হলেন নুরুল ইসলাম (৪০), আবদুস সালাম (৫০), গোলা হোসেন (৪০), বাবু মিয়া (৪৫) ও কবীর হোসেন (৩৬)। তাঁদের বাড়ি রাজীবপুর ও চিলমারী উপজেলায়। ডাকাতদল ট্রলারের চালক ও ব্যবসায়ীদের মারধর করে পাঁচ লক্ষাধিক টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। ট্রলারের চালক এমদাদুল হক বলেন, সকাল সাতটার দিকে রাজিবপুরের কোদালকাটি বাজার থেকে মালামাল কিনে ১৫ জন ব্যবসায়ী চিলমারী ফিরছিলেন। নৌকা ব্রহ্মপুত্র নদের সাখাহাতি চর এলাকায় পৌঁছালে সশস্ত্র ডাকাতদল আক্রমণ করে।