প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুরে গত শনিবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা সাত ভরি সোনার গয়না এবং ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। উপজেলার নসরতপুর ডিগ্রি কলেজ-সংলগ্ন রিয়াজ উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত একটার দিকে মুখোশ পরে ৮ থেকে ১০ জন ডাকাত বাড়ির সদর দরজার লোহার গেট ভেঙে ঢুকে পড়ে। পরে গৃহকর্তার ছেলেকে মারধর করে ওই ঘরের আলমারিতে রাখা সোনার গয়না ও টাকা লুট করে। আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি