ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে আবদুর রশিদ মোল্লার বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ১০ থেকে ১২ জনের ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫০ হাজার টাকা, ১০ ভরি সোনার গয়না ও ৩টি মুঠোফোন লুট করে। এ সময় প্রতিরোধ করতে গেলে রশিদ মোল্লার স্ত্রী ছবুরণ নেছাকে পিটিয়ে আহত করা হয়। রশিদ মোল্লা জানান, ডাকাতেরা বাড়ির গ্রিল বেয়ে দোতলায় উঠে সিঁড়ি দিয়ে নিচে নামে। তারা দুজনকে অস্ত্র ঠেকিয়ে ঘরের তালা ও আলমারি ভেঙে সবকিছু লুট করে। সদর থানার ওসি সুবাস বিশ্বাস বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।