ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরে আবদুল ওয়াদুদ খান নামের পুলিশের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে শহরের মোহাম্মদপাড়ায় এ ঘটনা ঘটে। আবদুল ওয়াদুদ খান বর্তমানে কালকিনি থানার এসআই হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জানান, রাতে বাড়ির গ্রিল কেটে ১০-১২ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে রেখে আলমারির তালা ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, দেড় লাখ টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন।