ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবাদুল মুন্সির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এবাদুল মুন্সি জানান, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে বাড়ির নিচতলার দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে ঘুমন্ত কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দোতলায় গিয়ে তাঁদের দিয়ে বাড়ির অন্যদের ডেকে তোলে। এরপর ডাকাতেরা তাঁর স্ত্রীসহ বাড়ির সবাইকে বেঁধে ফেলে। তাঁকেও মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে তারা। পরে আলমারি থেকে সাড়ে ৪ লাখ টাকা ও প্রায় ৮০ ভরি সোনার গয়না, তিনটি মুঠোফোনসহ প্রায় ৩৭ লাখ টাকার মালামাল লুটে নিয়ে চলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।