ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী তুলাতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ওষুধ ব্যবসায়ী ইউসুফ আলীর ঘরে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৬৫ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। ইউসুফ আলী জানান, রাত দেড়টার দিকে তিন-চারজন ডাকাত ঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারিতে থাকা ৬৫ হাজার টাকা ও সাত ভরি সোনার গয়নাসহ মালামাল লুট করে। এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাঁকে মারধর করে। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।