ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার হৈবতপুর গ্রামের সৌদিপ্রবাসী মছদ্দর মিয়ার বাড়িতে বুধবার মধ্যরাতে ৯-১০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ির গ্রিল কেটে ঘরে ঢোকে। পরে সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডাকাতেরা ঘরে রাখা ১ লাখ ৫০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন ও মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি আবদুল বাতেন খান বলেন, ঘটনাটি পুলিশ তদন্ত করছে।