ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতিঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠি মহল্লার শেখ আবদুস সালামের বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ঘরে রাখা চার লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় ডাকাতদের হামলায় শেখ আবদুস সালাম (৫৫) ও তাঁর ছেলে শেখ পারভেজ (২৫) ও মেয়ে ইফরাত জাহান (২২) আহত হয়েছেন। গতকাল রোববার সকালে তাঁরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। থানার পুলিশ সূত্র জানায়, আবদুস সালাম পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মচারী। বাড়িতে শেখ পারভেজের বিয়ের আয়োজন চলছিল। আগামী ৮ মার্চ বিয়ের অনুষ্ঠান।