ডাকাতি চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রোববার রাতে সড়কে ডাকাতি চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন পৌর শহরের ছিটপাড়া এলাকার সোহাগ মিয়া, সাকিল আহম্মেদ, বকুল মিয়া, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম ও বাবু মিয়া। পুলিশের ভাষ্য মতে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নালিতাবাড়ী-নন্নী সড়কের দিকপাড়া সেতু এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। এ সময় গ্রামবাসী তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসী ধাওয়া করে তাঁদের আটক করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে গতকাল সোমবার পুলিশ বাদী হয়ে মামলা করেছে।