ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছিনতাই ও ডাকাতি মামলার আসামি রুবেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ও কৃষ্ণপুরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, রুবেল উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতির সঙ্গে জড়িত। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং ইউনুছ নামের এক ডাকাত সর্দারের খালাতো ভাই। তাঁর বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় সাত-আটটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।