ডাকাতি শেষে পালানোর সময় আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় কারখানার মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ। উপজেলার কুন্দারপাড়া এলাকা থেকে গতকাল বুধবার সকালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জসিম উদ্দিন (৫০), সোনারগাঁ উপজেলার কালাম মিয়া (২৪), বন্দর উপজেলার সুমন মিয়া (২২), সিদ্ধিরগঞ্জের আবদুর রাজ্জাক (২২), চাঁদপুরের কচুয়ার ফয়সাল মিয়া (২০) ও শফিক মিয়া (২৪), মতলব উত্তরের মো. জাকির হোসেন (২৫), নেত্রকোনার পূর্বধলার আবুল হোসেন (২২), ঝালকাঠির নলছিটির জসিম (২৫)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকাল ছয়টার দিকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল শিবপুরের জয়নগর গ্রামের বেলি ফিশ ফিড ও ব্যাগ কারখানায় হানা দেয়। ডাকাতেরা কারখানার পাহারাদারকে বেঁধে রেখে কারখানার যন্ত্রপাতি, এয়ারকুলার, জেনারেটরসহ সাত লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে। এরপর তারা একটি ট্রাকে করে পালানোর চেষ্টা করে। স্থানীয় এক পিকআপ ভ্যানচালক ঘটনা টের পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও এলাকাবাসী ট্রাকটির পেছনে ধাওয়া করেন। তখন ডাকাতেরা কুন্দারপাড়া এলাকায় নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ও পুলিশ লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করে।