ডাকাতিতে জড়িত অভিযোগে নারীসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে গত মঙ্গলবার পুলিশ নারীসহ তিনজনকে আটক করে। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন জামাল খান ওরফে মামুন, মিরাজ ও তাঁর স্ত্রী সোনিয়া আক্তার। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কামরাঙ্গীরচর চর এলাকা থেকে ডাকাত দলের সদস্য মিরাজকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে চকবাজার থেকে সোনিয়াকে ও মোহাম্মদপুর থেকে জামালকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, একটি খেলনা পিস্তল, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।