ডাকাতির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় বাংলাদেশিদের একটি বাসায় ডাকাতির অভিযোগে পাঁচ ব্যক্তিকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী কুয়ালালামপুরের জালান লোক ইউ এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শুকরি কামান বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের বয়স ১৯ থেকে ৩৬ বছরের মধ্যে। তাঁদের একজন গত শনিবার ওই এলাকায় এক বাংলাদেশির সঙ্গে তাঁর বাসায় যেতে চান। ওই বাসায় থাকেন মোট ১৭ জন বাংলাদেশি। বাসায় পৌঁছার পর ওই দুর্বৃত্ত তাঁর সঙ্গীদের খবর দেন। তখন দুর্বৃত্তরা দলবেঁধে লাঠি, ছুরি ও লোহার রড নিয়ে সেই বাসায় ঢুকে ডাকাতি করে। দা নিউ স্ট্রেট টাইমস