প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার কামারবাসা গ্রামের পাঁচ বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের রানা শেখ (২৩) ও সবুজ শেখ (২৪), হাওয়ালখালী গ্রামের মনিরুল ইসলাম (২৫) ও আবদুল আলীম (২৬) ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের নয়ন চৌধুরী (২৪)।