ডাকাতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়কে গাছ ফেলে হিলি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ডাকাতির চেষ্টা হয়েছে। বাসের দরজা বন্ধ থাকায় ডাকাতেরা কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। কালাই থানা-পুলিশ সূত্র জানায়, হঠাৎ করে বাসের চালক বাস থামালে একদল ডাকাত বাসের ভেতর উঠতে চেষ্টা করে। ডাকাতির বিষয় বুঝতে পেরে কয়েকজন যাত্রী মুঠোফোনের মাধ্যমে পুলিশকে খবর দেন।