ডাকাতির চেষ্টার সময় বাসচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির চেষ্টা করার সময় বাসের চাপায় খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলমের বাড়ি সদর উপজেলার টুমচর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, সানফ্লাওয়ার নামের যাত্রীবাহী একটি নৈশ কোচ ভোরে ঢাকা থেকে রামগতিতে এসে পৌঁছায়। সুতারগোপ্তা এলাকায় ৮/১০ জনের একদল ডাকাত গাছের সঙ্গে রশি বেঁধে গাড়িটি থামানোর চেষ্টা করে। গাড়ির চালক দ্রুতগতিতে বাসটি চালিয়ে নিয়ে গেলে চাকার নিচে চাপা পড়ে খোরশেদ আলম ঘটনাস্থলে নিহত হন। অন্যরা পালিয়ে যায়।

সকালে পুলিশ ঘটনাস্থল থেকে খোরশেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সৈকত শাহীন বলেন, বাসে ডাকাতির চেষ্টা করার সময় গাড়ির চাপায় খোরশেদ আলম নিহত হয়েছেন।