ডাকাতির পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আন্তজেলা ডাকাত দলের সরদারসহ আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি ডাকাতি হওয়া ৭৯ ড্রাম পাম তেল, দুটি ট্রাক ও একটি পিকআপ উদ্ধার করা হয়। গত মঙ্গল ও গতকাল বুধবার অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বলেন, ২০ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ৬০ ড্রাম পাম তেল এবং ২৩ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলার ঢাকা বাইপাস সড়ক থেকে ৪৫ ড্রাম পাম তেলভর্তি দুটি ট্রাক ডাকাতি হয়।