প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে রপ্তানিমুখী ভোজ্যতেল উৎপাদনকারী কারখানা থেকে ডাকাতি করে নেওয়া বিপুল পরিমাণ সরিষার তেলসহ বিভিন্ন মাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান এ কথা জানান। ৩ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় রাজকামাল এভারবেস্ট করপোরেশন লিমিটেডের কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ সরিষার তেলসহ বিভিন্ন মাল লুট করে ডাকাতেরা।