প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার রামপুরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে থানা-পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করে। তারা হলো খোরশেদ আলম (২৫) ও দেলোয়ার হোসেন (২৪)। পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি শাবল, তিনটি ধারালো চাকু উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার নোয়াখালীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।