ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামুন হোসেন (২৬), শেখ ফরিদ (২৫), মো. শরীফ (২৪), সাজ্জাদ হোসেন (২২) ও সালাউদ্দিন (২১)। গতকাল মঙ্গলবার ভোররাতে পাহাড়তলী থানার পুলিশ গ্রিন ভিউ আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেন, গ্রিন ভিউ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি ছোরা, তালা ভাঙার যন্ত্র, একটি মলমের কৌটা ও লোহার রড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।