ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলো সদর উপজেলার তেলীপাড়া গ্রামের চান মিয়া ওরফে চান্দু মিয়া (৪৫), ভোলার চওড়া গ্রামের শাহীন আলম (৩২), সিন্দুরমতী গ্রামের নান্টু মিয়া (৪৮), একই গ্রামের আমিনুল ইসলাম (৪২), খোড়াগাছ গ্রামের আলতাফ হোসেন (৪৭) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধনিরাম গ্রামের গাফ্ফার আলী (৪৬)।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত চান মিয়ার বিরুদ্ধে রংপুরের কাউনিয়া থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। অপর পাঁচজনও বিভিন্ন অপরাধের সঙ্গে জিড়িত।