ডাকাতির মামলা দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের মাইজপাড়া শাখায় ডাকাতির ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে ব্যাংকটির নড়াইল শাখার ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তির নামে এ মামলা করেন। এর আগে রোববার বিকেলে পাঁচজন যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে সবাইকে জিম্মি করে প্রায় ২৫ হাজার টাকা, সাতটি মুঠোফোন ও দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতেই দুজনকে আটক করা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।