ডাকাতির সময় কৃষককে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়াড়া ইউনিয়নের দিয়াড়া গ্রামে গত শুক্রবার এক কৃষকের বাড়ি থেকে সাড়ে ৪ লাখ টাকা ও আট ভরি সোনার গয়না নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় ডাকাতেরা গৃহকর্তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে।
আহত গৃহকর্তা হলেন মোসলেম বিশ্বাস (৬২)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গৃহকর্ত্রী আছিয়া খাতুন জানান, ছয়-সাত জনের একদল ডাকাত তাঁদের বাড়িতে ঢোকে। এ সময় ঘরের বাইরে ঘুমিয়ে থাকা তাঁর স্বামী মোসলেম বিশ্বাসকে ধরে ডাকাতেরা গলা কেটে হত্যার চেষ্টা করে। এরপর তারা সাড়ে ৪ লাখ টাকা ও আট ভরি ওজনের সোনার গয়না নিয়ে যায়। ডাকাতেরা চলে গেলে প্রতিবেশীর সহায়তায় তিনি স্বামীকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।