ডাকাতির সময় গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ডাকাতির সময় গণপিটুনিতে নওশের আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত ও নূর মোহম্মদ (৪০) নামের অন্য একজন আহত হয়েছেন। গত বুধবার মধ্যরাতে এলাকাবাসী পিটুনি দিয়ে তাঁদের পুলিশের হাতে তুলে দেন।
গুরুতর আহত অবস্থায় দুজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নওশেরের মৃত্যু হয়। তিনি যশোরের উপশহর ট্রাকস্ট্যান্ড বস্তিতে থাকতেন। আহত নূরও ওই বস্তিতে থাকেন।
এ ঘটনায় ডাকাতির শিকার ঝিনাইদহ সদর উপজেলার হাজি ডাঙ্গা গ্রামের নছিমনচালক আল আমিন বাদী হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, নওশেরের বিরুদ্ধে ডাকাতিসহ চার থেকে পাঁচটি মামলা রয়েছে। ছিনতাই হওয়া নছিমন ও তিনটি মুঠোফোন উদ্ধারসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।