ডাকাতের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে ডাকাতের গুলিতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকায় তিনি মারা যান। তাঁর নাম রশরাজ ভৌমিক (৪৫)। ৪ জুন দিবাগত রাতে উপজেলার সেনবাগ গ্রামে নিজবাড়িতে ডাকাতদের গুলিতে তিনি আহত হন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনাটি ডাকাতির ঘটনা ছিল না। চুরি করার জন্য ঘরের সিঁদ কাটা হয়েছিল। চোরদের গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ওই ব্যক্তি হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি।’