ডাকাতের গুলিতে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে ডাকাতের গুলিতে শামীম আরা ইসমা নামের পাঁচ বছরের একটি শিশু মারা গেছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডাকাতের হামলায় আহত শিশুটির দাদি ফাতেমা বেগম (৬০) হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিশুর চাচাতো ভাই সালাউদ্দিন খান জানান, সোমবার ভোররাতে ১০ জনের একটি ডাকাত দল চরণদ্বীপ এলাকার খান বাড়ির ইসমাঈলের ঘরে তালা ভেঙে প্রবেশ করে। এ সময় ডাকাতের পিটুনিতে আহত হন শিশুটির দাদা ইসমাঈল খান, বাবা আবু তাহের খান ও চাচা আবদুল মান্নান খান। পরে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় পাঁচ বছরের শিশু ইসমার মাথায় গুলি লাগে। গুলি লাগে শিশুটির দাদি ফাতেমা বেগমের হাতেও।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে।