ডাকাতের ছুরিকাঘাতে দম্পতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর গ্রামের একটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা কার্ত্তিক চন্দ্র দে (৭৫) ও তাঁর স্ত্রী কান্তি রানী দে (৬৫) আহত হন।
এ ঘটনায় কার্ত্তিক দের বড় ছেলে সঞ্জীব কুমার দে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। আহত কার্ত্তিক দে প্রথম আলোকে জানান, রাত দুইটার দিকে ১০-১২ জন ডাকাত ঘরে ঢুকে তাঁদের দুজনের মুখ-হাত-পা বেঁধে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁরা চিৎকার দেওয়ার চেষ্টা করলে বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে তাঁদের ছুরিকাঘাত করা হয়। পরে ডাকাতেরা অন্তত ১৫ ভরি সোনার অলংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায়।
আহত দম্পতিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।