ডাকাতের হাতে ব্যবসায়ী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ডাকাতের লাঠির আঘাতে আলী মর্তুজা (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের কয়লাখনির ঘোড়ামারা এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আলী উপজেলার বড়পুকুরিয়া খনি এলাকার বাঁশপুকুর গ্রামের শাহজালাল আলীর ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ঘোড়ামারা এলাকায় মঙ্গলবার রাতে একদল ডাকাত ডাকাতি করছিল। এ সময় উর্বশী সিনেমা হল মার্কেটের দোকান থেকে বাইসাইকেলে করে আলী বাড়ি ফিরছিলেন। পথে তিনিও ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা লাঠি দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর কিছু আগে ঘটনাস্থলে কয়লাখনির কয়েক শ্রমিককে পথরোধ করে সর্বস্ব লুটে নেয় ডাকাতেরা।