ডাকাতের হামলায় আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খলিসখালী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মাজহারুল ইসলাম (৪২) নামের একজনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করেছে। বাধা দেওয়ায় ডাকাতেরা মাজহারুল, তাঁর ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করে। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ।