ডাকাতের হামলায় গ্রামবাসীসহ আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ সময় ডাকাত দল হামলা চালিয়ে পাঁচ গ্রামবাসীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় গতকাল ভোরে ইয়াছিন শপিং কমপ্লেক্সের নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে ডাকাত দল ওই মার্কেটে ডাকাতির চেষ্টা চালায়। নৈশপ্রহরীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাত দল নৈশপ্রহরী নান্নু মিয়া, হাসেম মিয়া; গ্রামবাসী খেদমত আলী ও আদিল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।