ডাকাতের হামলায় আহত গৃহকর্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়ায় ডাকাতের হামলায় আহত গৃহকর্ত্রী অলকা সাহা মারা গেছেন। গতকাল সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার দীঘলিয়া গ্রামের সাহাপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার সাহার বাড়িতে ডাকাত হানা দেয়। দিলীপ ও তাঁর স্ত্রী অলকাকে কুপিয়ে জখম করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতেরা। আহত দুজনকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের খুলনা এবং পরে ঢাকায় পাঠানো হয়।