ডাকাতের হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে হযরত আলী (৩০) নামের এক ডাকাতকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। এ সময় ডাকাতের হামলায় ওই বাড়ির গৃহকর্তাসহ দুজন আহত হন। গত বৃহস্পতিবার রাতে চান্দহর ইউনিয়নের চালিতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের নূরুল ইসলাম (৪৪) ও তাঁর প্রতিবেশী শের আলী (৪৫)। তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হযরত আলীর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কিরান্দী গ্রামে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।